নিয়োগ

হাইমচর থানার নতুন ওসি নাজমুল হাসান-অপরাধমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।

সংবাদ প্রতিবেদনঃ
চাঁদপুরের হাইমচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান। নারায়ণগঞ্জে জন্ম নেওয়া এই পুলিশ কর্মকর্তা পেশাগত জীবনে দীর্ঘদিন বিভিন্ন ইউনিট ও থানায় দায়িত্ব পালন করে অর্জন করেছেন সমৃদ্ধ অভিজ্ঞতা ও দক্ষতা। সর্বশেষ তিনি শরীয়তপুর জেলার নরিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন ওসির যোগদানকে কেন্দ্র করে হাইমচরজুড়ে তৈরি হয়েছে ইতিবাচক প্রত্যাশা। এলাকাবাসীর বিশ্বাস-দায়িত্বশীলতা, ন্যায়পরায়ণতা ও জনবান্ধব আচরণের মাধ্যমে তিনি হাইমচরের সমগ্র আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবেন। স্থানীয়রা মনে করছেন, তাঁর নেতৃত্বে হাইমচর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া-এ ধরনের অপরাধ থেকে মুক্তির পথে আরও একধাপ এগিয়ে যাবে। এলাকার সুধীজন বলেন, ওসি নাজমুল হাসান দায়িত্বশীল ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। তাঁর অভিজ্ঞতা হাইমচর থানার কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনগণের জন্য উপযোগী করে তুলবে। এতে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি ঘটবে বলে আমরা আশাবাদী। দায়িত্ব গ্রহণের পর ওসি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, হাইমচর থানাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ামুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ-সেই সহযোগিতাই আমি প্রত্যাশা করি। আইনশৃঙ্খলা রক্ষায় নতুন ওসির দৃঢ় মনোভাব ও অঙ্গীকারে উচ্ছ্বসিত স্থানীয়রা আশা করছেন-হাইমচর থানায় নতুন কর্মযুগের সূচনা হবে তাঁর হাত ধরে।

Back to top button