পটুয়াখালী

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মুরাদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার (৮ ডিসেম্বর) বাদ আসর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুরাদিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো: সাইদুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো: মাসুদ আহমেদ পাভেজ,
ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব মো: সুমন শরিফ, যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, সরকারি জনতা কলেজর সভাপতি আরিফুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবু ইসা শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button