

মোঃ মিন্টু শেখ প্রতিবেদনের প্রথম পর্বঃ
যশোর সদর উপজেলার ১ নং হৈবতপুর ইউনিয়নের ১৬১ নং রহমতপুর সরোজিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৮ থেকে ১০ জন ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক তরিকুল ইসলামের বিরুদ্ধে। মোঃ তরিকুল ইসলাম এর আগে চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন ওই স্কুল থেকে পানিশমেন্ট দেওয়ার পরে, গত মাসে হৈবতপুর ইউনিয়নের ১৬১ নং রহমতপুর সরোজিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। সহকারী শিক্ষক তরিকুল ইসলাম রহমতপুর সরোজিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেই কোন সময় নেন নাই তিনি যোগদান করার পরেই স্কুলের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন, এক দুই জনের সাথে অশালীন আচরণ করেন নাই তিনি অন্তত ১০ জন ছাত্রীর সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়েছেন শুধু তাই নয় অনেক সময় কোল চাপটা দিয়ে ধরার ও চেষ্টা করেন ছাত্রীদের, তথ্য মোতাবেক যদি জড়িয়ে ধরতে না দেওয়া হতো তখন ওই শিক্ষক ছাত্রীদের আবারও জড়িয়ে ধরার চেষ্টা করতেন, সরেজমিনে গিয়ে জানা যায় ছাত্রীরা বলেন আমাদের সাথে তরিকুল স্যার স্কুলে আসার পর থেকে বিভিন্ন সময় গায়ে হাত দিয়েছেন জড়িয়ে ধরার ও চেষ্টা করেছেন। যদি আমরা স্যার কে, জড়িয়ে ধরতে না দিতাম তাহলে পরক্ষণে চেষ্টা করতেন জড়িয়ে ধরতে এক দিন পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে জড়িয়ে ধরতে গেলে ওই ছাত্রী নিচু হয়ে ক্লাস থেকে বের হয়ে যায়,পরে তাকে ডাক দিয়ে বলে তুমি আমার সাথে গোপনে দেখা করবে তোমার সাথে কথা আছে। ভুক্তভোগী ছাত্রীরা বলেন তরিকুল ইসলাম স্যার স্কুলে আসার পর থেকে আমাদের সাথে অশালীন আচরণ করে আসছে, ছাত্রীদের প্রশ্ন করলে তারা বলে কিছু দিন পর বিষয়টি জানাজানি হলে আমাদের প্রধান শিক্ষককে জানায় এবং আমাদের অভিভাবকদের জানায় অভিভাবকরা স্কুলে এসে প্রধান শিক্ষকের সাথে কথা বলে প্রধান শিক্ষক অভিভাবকদের বলেন আমি বিষয়টি জানতে পেরেছি ওই শিক্ষককে দুই ক্লাসে যেতে নিষেধ করা হয়েছে সে দুই ক্লাস নিতে পারবেন না, প্রধান শিক্ষক আরো বলেন আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী রবিবার তদন্ত কমিটি স্কুলে তদন্ত করতে আসছে তদন্তে সত্য প্রমাণিত হলে বিভাগীয় কর্মকর্তারা সহকারী শিক্ষক তরিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ মাহিদুল ইসলাম বলেন আমাকে বিষয়টি প্রধান শিক্ষক জানানোর পরের দিন স্কুলে গিয়েছিলাম ছাত্রীদের সঙ্গে কথা বলেছি ছাত্রীরা বিষয়টি আমাকে জানিয়েছে আমি অফিসে এসে তিন বিশিষ্ট কমিটি গঠন করেছি তদন্ত কমিটি আগামী রবিবার তদন্তের জন্য রহমতপুর সরোজিনী স্কুলে যাবেন তথ্য সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণ করবেন।প্রতিবেদন চলমান থাকবে পরবর্তী প্রতিবেদন দেখার জন্য চোখ রাখুন, বিডি মেঘনা নিউজ ২৪ এ।










