

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের উপসহকারী পরিচালক মোঃ জিহাদ হাসান, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আতাউর রহমান, গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক খন্দকার আছাদ উন নবী, সদর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোঃ তাহাজুল ইসলাম, জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ জাহেদুল হক,এছাড়াও সিভিল সার্জন অফিসের কো-অর্ডিনেটর ডা. হারুন অর রশিদ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দিবসটি উপলক্ষে সকাল ৮টা ৩০ মিনিটে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ,সকাল ৯টা ৩০ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে,এবং ওই দিন সারা জেলায় আলোকসজ্জা বন্ধ থাকবে।










