গণমাধ্যম

শরীয়তপুরের সখিপুর প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুহুল আমিন।

ডেক্স রিপোর্টঃ
শরীয়তপুরের সখিপুর থানা প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮ টায় সখিপুর ফুড কর্ণারে সখিপুর থানাধীন সকল কর্মরত সাংবাদিকদের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে চ্যানেল এস টেলিভিশন ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামকে সভাপতি ও এশিয়ান টেলিভিশনের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি রুহুল আমিন জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন,সহ-সভাপতি : দৈনিক সংবাদ মোহনার আমান আহমেদ সজীব,যুগ্ম-সাধারণ সম্পাদক : দৈনিক নিরপেক্ষের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক : দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার শরীয়তপুর জেলা প্রতিনিধি রাসেল সিকদার,দপ্তর সম্পাদক : দৈনিক সরে জমিন বার্তা পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি এম এম জসিম,অর্থ ও প্রচার সম্পাদক : চ্যানেল এস সখিপুর থানা প্রতিনিধি আমির হোসেন চোকদার। কার্যকরী সদস্য : ডেলি মর্নিং গ্লোরি’র ভেদরগঞ্জ প্রতিনিধি সাদ্দাম হোসেন, দৈনিক আমাদের মাতৃভূমি’র ক্রাইম রিপোর্টর আতিকুর রহমান।সাধারণ সদস্য : জে এ টিভির ভেদরগঞ্জ প্রতিনিধি আল আমিন, দৈনিক সোনালী কন্ঠ’ ভেদরগঞ্জ প্রতিনিধি বি এম সজিব, দৈনিক সকালের শিরোনাম’ পত্রিকার ভেদরগঞ্জ প্রতিনিধি রাকিব হোসেন, দৈনিক অর্থ সংবাদ’ ভেদরগঞ্জ প্রতিনিধি তাহের আলী, দৈনিক ভোরের বানী’ ভেদরগঞ্জ প্রতিনিধি মামুন সরকার ও দৈনিক জবাবদিহির প্রতিনিধি, মুনতাসির আহমেদ রুবাইদ।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সখিপুরের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এই বিভাগের আরও খবর

Back to top button