১৭নং ওর্য়াড শ্রমিক কল্যান ফেডারেশন ও যুব বিভাগের উদ্যোগে সিরাত মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।


বগুড়া প্রতিনিধিঃ
১২-সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ মাগরিব মাটিডালী বন্দরে বগুড়া শহর ১৭নং ওর্য়াড শ্রমিক কল্যান ফেডারেশন ও যুব বিভাগের যৌথ আয়োজনে সিরাত মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বগুড়া শহর শাখার ৪নং জোন পরিচালক প্রভাষক.জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল আমীর বগুড়া শহর জামাতের ইসলামি ও বগুড়া সদর-৬ এমপি পদপ্রার্থী এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড.আজগর আলী কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও সভাপতি বগুড়া শহর শ্রমিক কল্যান ফেডারেশন। আনুষ্ঠানে বগুড়া শহর ট্রেড ইউনিয়ন সম্পাদক আতিকুল ইসলাম লয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ১৭নং ওর্য়াড জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রোফ পারভেজ,, বগুড়া পরিবহন সেক্টরের সভাপতি ও শহর শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ আসলাম, ১৭নং ওর্য়াড জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক আবু আসলাম,বগুড়া শহর যুব ও ক্রিয়া বিভাগের কার্যকরী সদস্য মোকাম্মেল হক, ১৭নং ওর্য়াড শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ শাফিকুল ইসলাম শাফী, ১৬নং ওর্য়াড শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি নূর মোহাম্মদ মানিক,১৭ নং ওর্য়াডের যুব বিভাগের সভাপতি মোঃ ওয়াজেদ আলী, আরও বক্তব্য রাখেন,৪নং জোনের সহ পরিচালক মোঃ জিল্লুর রহমান,১৭ নং ওর্য়াড শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ হোসেন, ১৭নং ওর্য়াড জামায়তে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মোজাম্মেল ইসলাম, মাটিডালী ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ শাঈন ইসলাম,১৭ নং ওর্য়াড শ্রমিক কল্যান ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান,ধরমপুর ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ রাজিব ইসলাম, জয়পুরপাড়া যুব ইউনিটের সাধারণ সম্পাদক মিজু শেখ, মাটিডালী যুব ইউনিটের সভাপতি নিশাত ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন জাতি যে আশা নিয়ে ৫ আগষ্ট ঘটিয়েছে তা বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন গোষ্ঠীর কারনে এখনও পূরন হয়নি।এখনও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি খুন খারাপি হচ্ছে। সরকার ও তা থামাতে পারছেনা। মহানবী (সাঃ) এর উপর অর্পিত কোরআন এবং হাদিস আমরা মুসলিম হয়েও আজ মানতে পারছিনা তাই দেশের রাহাজানিও কমছেনা। তাই আগামীতে সুখী সমৃদ্ধশালী সুন্দর একটি বাংলাদেশ গড়তে আল্লার আইন ও কোরআনে শাষন প্রয়োজন।










