ঠাকুরগাঁও

ভারতের ভূখণ্ডে ঢুকে পাখি শিকার সীমান্তে ৩ বাংলাদেশি আটক।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাখি শিকারের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৭টায় উপজেলার কোটপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভারত সীমান্ত সংলগ্ন কনের ঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন, উপজেলার আমজানখোর ইউনিয়নের মৃত মোত্রু পালের ছেলে বেঠু পাল(৪০), পাড়িয়া ইউনিয়নের দক্ষিন পাড়িয়া গ্রামের মৃত বশির উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন (৪২) ও পুকুরপাড়া গ্রামের বাবুলের ছেলে মিঠুন (২১)। জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া সীমান্ত কনের ঘাট নামক স্থানে মেইন পিলার ৩৮৫ থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে তিনজন বাংলাদেশি পাখি শিকার করছিলেন। ফেরার সময় কোটপাড়া বিওপির একটি টহল দল তাদের আটক করে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আটককৃতদের বিজিবি থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button