সাতক্ষীরা

কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে জুলকার হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুলকার হোসেন কালিকাপুর গ্রামের ইসমাইল গাজীর ছেলে। পারিবারের সদস্যরা জানান, দুপুর ১২টার দিকে বাড়ি থেকে খেলতে বের হয় জুলকার। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তার মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খেলার সাথী ইব্রাহিম, শওকত ও রোহানের কাছে জিজ্ঞাসা করলে জুলকার গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে গেছে বলে জানায় তারা।তাদের দেয়া তথ্য অনুযায়ী জুলকার হোসেনকে বেলা ৩ টার দিকে পুকুর থেকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্তত দু’ঘণ্টা পূর্বে শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button