রাজনীতি

চান্দ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ।

মোঃ হোসেন গাজীঃ
বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্নারক উচ্চ বিদ্যালয়ের হল রুমে সদস্য সংগ্রহের পূর্বে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মাসুদ মিজি। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চলনায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বাতেন জমাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ইমান, সাবেক ছাত্র নেতা মোঃ কাকন মিজি, রিয়াদ মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন, মোঃ হান্নান ভূঁইয়া,মোঃ তাজুল ইসলাম শেখ,৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুজন গাজী, সিনিয়র সহ সভাপতি সোহেল খান,সাধারন সম্পাদক মোঃ আফজাল শেখ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সেলিম খান, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক নাছির শেখ সহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

Back to top button