

শেখ মোঃ ইমরানঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত আহত ২৮, আহত ১৮জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (১৫ মে) বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঢাকা-খুলনা মহাসড়কে এঘটনার পর প্রায় আড়াই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ(ওসি) খন্দোকার হাফিজুর রহমান জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাওয়ার পথে ঘটনাস্থলে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে ট্রাকের ড্রাইভার সহ ৩জন নিহত ও ২৮জন আহত হয়েছে।










