

মিন্টু শেখ নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) যশোর কার্যালয়ে সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানির সত্যতা পেয়েছেন দুদক বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগে বুধবার (৭ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন।অভিযানে মোঃ আলী তারেক মারুফ নামের এক দালালকে আটক করে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কামাল হোসেন (৪৩) এবং আমিনুর কবীর (৫০) নামের আরও দুই ব্যক্তিকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান এই দণ্ড ও জরিমানাদেশ প্রদান করেন।দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বলেন,দীর্ঘদিন ধরে যশোর বিআরটিএতে গ্রাহকদের হয়রানি এবং দালালদের দৌরাত্ম্যের অভিযোগ পাওয়া যায় এই তথ্যের প্রেক্ষিতে দুদক অভিযান চালানো হয়। এবং অভিযোগের সত্যতা পাওয়া গেছে।










