বান্দরবান

আলীকদমে ৩৩ মিয়ানমার নাগরিক আটক করা হয়েছে।

মোঃ নাজমুল হুদা বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী, শিশুসহ ৩৩ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটক করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) আলীকদম সদর ইউনিয়নের আমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কতিপয় রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ৫৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আলীকদমের একটি টহল দল সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায়। অভিযানকালে আলীকদম আমতলী আশ্রয়ণ প্রকল্প থেকে ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের মধ্যে ৯ জন মহিলা, ১০ জন পুরুষ ও ১৪ শিশু রয়েছে। আলীকদম ৫৭ বিজিবির নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, আটক রোহিঙ্গাদের পুশব্যাক করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর

Back to top button