গণমাধ্যম

ফ্যাসিস্ট হাসিনা সাংবাদিকদের দ্বিখন্ডিত করে সাংবাদিকতার নীতি ধ্বংস করেছে।

নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহা সচিব কাদের গনি চোধুরী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার সাংবাদিকদের দ্বিখন্ডিত করে এপেশার মান সম্মান চিরতরে শেষ করে দিয়েছে।আজ আমাদের সাংবাদিকদের সম্মান চিরতরে শেষ হয়ে গেছে, সংবাদপত্রকে তিনি কোন প্রকার সত্য কথা লিখতে দেননি। বিভিন্ন কালাকানন প্রতিষ্ঠিত করে গলাটিপে সাংবাদিকদের কন্ঠ রোধ করেছে। তিনি আরো বলেন, সাংবাদিক হয়ে কিছু সাংবাদিক তার তাবেদারী করেছে, আজ তাদের কি করুন পরিনিতি তা আপনারা সবাই জানেন। আজ সময় এসেছে সকল সাংবাদিকদের একত্রে কাজ করার।
জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা তিনি বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাহিনের সভাপতিত্বে ও মহাসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক একুশের বাণী পত্রিকার সম্পাদক আশরাফ সরকার, অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সংস্থার উপদেষ্টা আবিল বাশার মজুমদার,ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল রহমান শাহীন,ড. এসএম নূরুজ্জামান মোল্লা, সহ সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল,মোঃ আতিকুর রহমান আজাদ,মোঃ জামাল হোসেন, মোঃ খায়রুল ইসলাম, যুগ্ন মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো,সহকারী মহাসচিব সরকার জামাল হোসেন,সাংগঠনিক সচিব মোঃ ওয়াহেদুজ্জামান,মোঃ ইসমাইল হোসেন এলিন,অর্থ সচিব মোঃ আবেদ আলী,প্রেসিডিয়াম সদস্য মোঃ আনারুল ইসলাম,পরিকল্পনা সচিব সাইফুল ইসলাম, ঢাকা বিভাগীয় আহ্বায়ক আনিসুর রহমান প্রধান,মোঃ মহসিন উদদীন ও মাদারীপুর জেলার সভাপতি মোঃ ফয়জুল কবীর। অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, তিনি বিশাল আকারের কেককেটে জম্মদিন পালন কারেন। শেষে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের নামে বিশেষ মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরও খবর

Back to top button