

মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দরবানের লামা উপজেলার ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে,২০২৬ ইং,) সকাল ১০টায় রুপসী পাড়া স্কুল মাঠে রুপসী পাড়া ইউনিয়নের সকল বিদ্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন ও বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপসী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শাহ আলম। রুপসী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল মুমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মোঃ আব্দুল মান্নান মেম্বার, লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ পিন্টু মিয়া, রুপসী পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের এসএমসি কমিটির সাবেক সভাপতি ফজলু মিয়া,দাতা সদস্য মতিউর রহমান,লামা প্রেস ইউনিটির সভাপতি সি.সাংবাদিক মোঃ নাজমুল হুদা, প্রধান শিক্ষকগণ ক্রমাগত মোঃ খালেকুজ্জামান, খালেদা বেগম,সুভাস দেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুপসী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, কুইজ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলে। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে যুগোপযোগী ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। আজকের শিশুরাই আগামী দিনের দক্ষ নেতৃত্ব ও দেশের ভবিষ্যৎ সম্পদ।










