

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ভারতের অরণ্য থেকে পালিয়ে আসা বিলুপ্তপ্রায় একটি নীল গাই ঠাকুরগাঁও-৫০ বিজিবি কর্তৃক সোমবার দুপুরে কান্তিভিটা সীমান্ত এলাকায় আটক হয়েছে।
সীমান্তের কান্তিভিটা বিওপি’র ৩৯০ নং পিলারের নিকটবর্তী দেড় কিমি. বাংলাদেশের অভ্যন্তরে শালডাঙ্গা নামক স্থানে স্থানীয়রা নীল গাইটিকে দেখতে পেয়ে বিজিবিকে জানালে বিজিবি’র টহলদল ঘটনাস্থলে গিয়ে খোজাখুজি শুরু করে। নীলগাইটি ধনতলা সীমান্তের ৩৯২ নং পিলারের মোরলপাড়ার দিকে অগ্রসর হয়। বিষয়টি পাশ^বর্তী ধনতলা সীমান্তেও জানানো হয়। পরে পাড়িয়া ইউনিয়নের ৩৯১/৩- এস পিলারের ৩ কি:মি: অভ্যন্তরের ফকিরভিটা নামক স্থানে এলাকার লোকজনের সহায়তায় নীল গাইটেকে আটক করে বিজিবি’র কান্তভিটা টহল দল। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত নীল গাইটি কান্তিভিটা বিওপিতে রয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সাথে পরামর্শ ক্রমে এটিকে বনবিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ৫০ বিজিবি ঠাকুরগাঁওয়ের অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জানিয়েছেন।










