ঢাকা

বাসে আগুন সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের খুঁজছে র‍্যাব

মোঃ মিন্টু শেখঃ
বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে জনজীবন স্বাভাবিক রাখতে রোবাস্ট পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। সেইসঙ্গে বাস পোড়ানোর ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি।রোববার (২৯ অক্টোবর) সকালে র‍্যাব ৩- এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দীন সাংবাদিকদের এসব কথা বলেন।

র‍্যাব ৩- এর অধিনায়ক বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় আমরা প্রস্তুত আছি। রোবাস্ট পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি করছি। আজ বাস পোড়ানোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’তিনি জানান, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীতে ৮৭টি টহল ও রাজধানীর বাহিরে ১৫৯টি টহলসহ সারাদেশে ২৪৬টি টহল কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব।র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। আরও মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। আসামিদের গ্রেফতারে র‍্যাব তৎপর রয়েছে।

অনেককেই নজরদারি করা হচ্ছে। দ্রুতই তাদের গ্রেফতার হবে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে থেকে আসা বিরোধীদলের কর্মীরাও নাশকতায় অংশ নিয়েছিলেন,যোগ করেন লে. কর্নেল আরিফ মহিউদ্দীন।এদিকে সরকার পতনের একদফা দাবি আদায়ে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

Back to top button