খেলাধুলা

হাইমচরে জমজমাট হাডুডু ফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে নীলকমল উসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার ফাইনাল ম্যাচ। খেলায় মিজান গাজীর দলকে চ্যাম্পিয়ন এবং আবু কালাম গাজীর দলকে রানার্সআপ ঘোষণা করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত ‘ভাই বন্ধু হাডুডু ফাইনাল’ খেলায় মুখোমুখি হয় মিজান গাজী ও আবু কালাম গাজীর নেতৃত্বাধীন দুটি শক্তিশালী দল। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাকে ঘিরে মাঠের চারপাশে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলার টানটান উত্তেজনা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য ও কৌশল প্রদর্শন করেন। একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণ ও প্রতিপক্ষকে ছুঁয়ে নিরাপদে ফিরে আসার চেষ্টায় পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে মিজান গাজীর দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর আবু কালাম গাজীর দল রানার্সআপ হয়।আয়োজিত এ খেলায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম পিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী এবং সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী। খেলা দেখতে উপস্থিত ছিলেন সোহেল রানা পাপ্পু, খোরশেদ আলম কোতোয়াল, মিজানুর রহমান শেখ, প্রফেসর মোঃ হারুনুর রশিদ গাজী, মোঃ বিল্লাল আখন, মোঃ আবু তাহের সরদ্দার, আব্দুল কুদ্দুছ মেহেনতি, মোঃ আজিজুল হক বাবুল, মোঃ জাকির মাঝি, আলহাজ্ব কামাল হোসেন বাচ্চু, মোঃ ক্যাইয়ুম, মোঃ আবুল বাসার মাঝি, মোঃ কামাল হোসেন, মোঃ মাসুম বিল্লাহ্ ও মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলাকে কেন্দ্র করে নীলকমল উসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে গ্রামবাংলার মানুষের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতির অন্যতম মাধ্যম হিসেবে হাডুডু খেলা পরিচিত। আধুনিক নানা বিনোদনের ভিড়েও এ ধরনের আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি সামাজিক বন্ধন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, নিয়মিতভাবে এ ধরনের খেলাধুলার আয়োজন হলে তরুণ ও যুবসমাজ শারীরিক ও মানসিকভাবে আরও সক্রিয় হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই স্থানীয় পর্যায়ে হাডুডুসহ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী মিজান গাজীর দলকে চ্যাম্পিয়ন এবং আবু কালাম গাজীর দলকে রানার্সআপ ঘোষণা করা হয়। খেলাকে ঘিরে আয়োজক, খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় ‘ভাই বন্ধু হাডুডু ফাইনাল।

এই বিভাগের আরও খবর

Back to top button