আন্তর্জাতিক

যুক্তরাজ্য সফ‌রে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন ইউকের নেতৃ‌বৃন্দের সা‌থে সাংবা‌দিক‌দের সৌজন্য স্বাক্ষৎ।

নিজস্ব প্রতি‌বেদক:
যুক্তরাজ্যে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাজ্য সফরকালে সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে-এর শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কর্মরত সাংবাদিকবৃন্দ। এ সময় চট্টগ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট সিনিয়র আইনজীবী ও ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং ফাউন্ডেশনের যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব মো. মাসুদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এছাড়াও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম Banglanews24.com (বসুন্ধরা গ্রুপ)-এর সিনিয়র ফটো করেসপন্ডেন্ট এম. সরওয়ার আলম (সোহেল) এবং Risingbd.com-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও ICC, AFC ও Commonwealth অনুমোদিত আন্তর্জাতিক স্পোর্টস ফটোগ্রাফার মো. রেজাউল করিম। সৌজন্য সাক্ষাৎকালে ফাউন্ডেশনের চলমান কার্যক্রম,ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক ও মানবিক উদ্যোগ এবং গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দেশের মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।উল্লেখ্য,মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে নিবেদিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ২০১৭ সালে চট্টগ্রামের সন্তান ও মানবিক ব্যক্তিত্ব মো. শহিদুল ইসলামের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন সংকটময় সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ নানা ধরনের মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধন তৈরিতে কাজ করে যাবে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন।

এই বিভাগের আরও খবর

Back to top button