উদ্যোগ

শেষ ঠিকানার খোঁজ: প্রবীণদের পাশে দাঁড়ানোর মানবিক আহ্বান।

মোঃ সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
জীবনের শেষ প্রান্তে এসে অনেক প্রবীণ মানুষ আজ নিঃসঙ্গতা, অবহেলা ও অসহায়ত্বের শিকার হচ্ছেন। যাঁদের স্নেহ-মমতায় একটি পরিবার গড়ে ওঠে, জীবনের শেষ বেলায় তাঁদের অনেকেরই ঠিকানা হয়ে যায় বৃদ্ধাশ্রম কিংবা মানবিক আশ্রয়কেন্দ্র। তবে সমাজে ইতিবাচক পরিবর্তনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে প্রবীণ নিবাস, বেওয়ারিশ পরিচর্যা কেন্দ্র ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যেখানে অসহায় ও আশ্রয়হীন প্রবীণদের নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও মানবিক সেবা দেওয়া হচ্ছে। বৃদ্ধাশ্রম কারও বাবা-মায়ের জন্য নয়, একাকীত্ব দূর করার মানবিক উদ্যোগ—এই বার্তাকে সামনে রেখে সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান প্রবীণদের জন্য কাজ করে যাচ্ছে। পাশাপাশি রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত, অসহায় ও মানসিক ভারসাম্যহীন মানুষের পুনর্বাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব কেন্দ্র। এই প্রতিবেদনে দেশের আটটি বিভাগের বিভিন্ন প্রবীণ নিবাস, বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রের নাম, ঠিকানা এবং যোগাযোগের তথ্য তুলে ধরা হয়েছে, যাতে প্রয়োজনে অসহায় প্রবীণদের জন্য উপযুক্ত সহায়তা পাওয়া সহজ হয়। বিশেষজ্ঞদের মতে, বৃদ্ধাশ্রম কোনো পরিবারের বিকল্প নয়; বরং পরিবারে প্রবীণদের ভালোবাসা, সম্মান ও যত্ন নিশ্চিত করাই আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে প্রবীণদের শেষ জীবনের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।

এই বিভাগের আরও খবর

Back to top button