উদ্যোগবগুড়া

চরভৈরবীতে সমাজকল্যাণ পরিষদের কার্যালয় উদ্বোধন ও শীতবস্ত্র–নগদ সহায়তা বিতরণ।

নিউজ ডেক্সঃ
মানবতার সেবাকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় চরভৈরবী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক সামাজিক ও মানবিক কর্মসূচি। এদিন সংগঠনটির নিজস্ব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান (বাবুল) মাস্টারের সভাপতিত্বে এবং চরভৈরবী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহাম্মদ আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চনতৈরী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শফিকুল ইসলাম দেওয়ান। তিনি বলেন, সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এবং এ উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে চরভৈরবী সমাজ কল্যাণ পরিষদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ আরও বিস্তৃত পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম জিতু হাওলাদার, এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আলমগীর হোসেন, চরভৈরবী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ আঃ মান্নান এবং চরভৈরবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন (ভূট্টু)। তারা সবাই সমাজের বিত্তবান ও সচেতন মহলকে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরভৈরবী ইউনিয়ন সভাপতি মোঃ কামরুল হাসান মাল, লক্ষ্মীপুর যুব অধিকার পরিষদের জেলা সভাপতি সার্জেন সাইফুলসহ চরভৈরবী সমাজ কল্যাণ পরিষদের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ। অনুষ্ঠানের শেষ পর্বে শীতার্ত ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হলে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের ছাপ ফুটে ওঠে। এলাকাবাসীর মতে, চরভৈরবী সমাজ কল্যাণ পরিষদের এ মানবিক যাত্রা ভবিষ্যতেও আর্ত-মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও খবর

Back to top button