গণমাধ্যম

কলমের বুকে ইটের আ’ঘাত!ধুনটে মা’দ’ক কারবারির হা’মলার শিকার সাংবাদিক গোলাম রব্বানী।

নাজমুল হাসান নাজির সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় প্রকাশ্য দিনের বেলায় মাদক দ্রব্য বিক্রয়ের দৃশ্য ভিডিও ধারণকালে হামলা চালিয়ে সাংবাদিক গোলাম রব্বানীকে (৪৮) আহত করেছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ সময় আহত সাংবাদিকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে আল আমিন (৩৮) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় আহত সাংবাদিকের ছোট ভাই রবিউল হাসান বাদি হয়ে আল আমিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সোমবার (৮জুন) সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজারের আমতলা চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আল আমিন গোসাইবাড়ি মাস্টারপাড়ার ইব্রাহীম হোসেনের ছেলে। আহত সাংবাদিক গোলাম রব্বানী একই এলাকার পূর্বগুয়াডহরী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দৈনিক নববানী ও মানাস মিডিয়ার উপজেলা প্রতিনিধি।মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী আল আমিন পেশায় একজন ট্রাক চালক। সে বিভিন্ন জেলায় ট্রাক চালানোর কারণে দেশের শীর্ষ মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। আল আমিন বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বেচাকেনা ও সরবরাহ করে থাকে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে সে গোসাইবাড়ি বাজার এলাকাতেও প্রকাশ্য বিভিন্ন ধরণের মাদক দ্রব্য বিক্রয় করে। এ অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে গোসাইবাড়ি বাজারের আমতলা চারমাথা এলাকায় প্রকাশ্য মাদক দ্রব্য বিক্রয় করছিল আল আমিন। এ সময় সাংবাদিক গোলাম রব্বানী ওই দৃশ্য ভিডিও ধারণ করতে থাকেন। তখন আল-আমিন ক্ষুব্ধ হয়ে গোলাম রব্বানীর ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে।আহত গোলাম রব্বানীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, হামলা চালিয়ে সাংবাদিককে আহত করার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আসামি আল আমিনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button