

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
রাবার বাগানে রাতভর দুঃসাহসিক অভিযান করে ছিনতাইকৃত ৮টি গরু-ট্রাকসহ ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার গোলাম ছেরমত প্রকাশ রহিম বিভিন্ন বয়সের ৯টি গরু মূল্য অনুমান ৬,৫০,০০০/- টাকা রাঙ্গামাটির লংগদু থানাধীন মাইনী বাজার হতে ক্রয় করে বোয়ালখালী নিয়ে যাওয়ার সময় অদ্য ১৮/০৫/২০২৫খ্রি. রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ রহমত পাড়া সংলগ্ন রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান সংলগ্ন এলাকায় পৌঁছামাত্রই ছিনতাইকারী মোঃ ওসমান (৩৫), পিতা- মৃত ইউনুছ সরদার, সাং- ঢালারমুখ, তালুকদার পাড়া, ৯নং ওয়ার্ড, রাউজান পৌরসভা, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম ০১টি লাল রংয়ের মোটরসাইকেল যাহার রেজিঃ নং- চট্ট-মেট্রো-ল-১৭-১৫৭৮ এবং অজ্ঞাতনামা সহযোগী ০১জন আসামী একটি ড্রাম ট্রাক সহযোগে রাস্তায় ব্যরিকেড দিয়ে গরুবোঝাই ট্রাকের গতিরোধ করে।
তখন ২নং আসামী মোঃ জাহেদ (৩০)সহ অজ্ঞাতনামা আরো ২জন ছিনতাইকারী তাদেরকে ঘিরে ধরে।
১নং আসামী গরুগুলো চোরাই কিনা এই বিষয়ে কাগজপত্র দেখতে চায় এবং এই রাস্তা দিয়ে গরু নিয়ে যেতে চাইলে ৩০,০০০/- হাজার টাকা চাঁদা দাবী করে।
গরু ব্যবসায়ী গোলাম ছেরমত প্রকাশ রহিম চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ১নং ও ২নং আসামী ট্রাকে উঠে ট্রাকের ভিতরে গরু ব্যবসায়ী গোলাম ছেরমত প্রকাশ রহিম এর ব্যাগে রক্ষিত নগদ ১,০০,০০০/- টাকা, ০১টি পিক্সেল-৩ মোবাইল ফোন ও গরু ক্রয়ের রসিদ নিয়া যায়। আসামীরা জোরপূর্বক গরু ব্যবসায়ীকে গাড়ী হতে নামিয়ে রাস্তার একপাশে দাড় করে চাপাতি দিয়ে মাথা বিচ্ছিন্ন করার হুমকি সহ ভয়ভীতি দেখিয়ে ০৯টি গরুবোঝাই ট্রাকটি ছিনতাই করে রহমতপুর সড়কের উত্তর পাশের রাস্তা দিয়ে রাবার বাগানের দিকে চলে যায়। উক্ত ঘটনার বিষয়ে রাউজান থানা পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষণিকভাবে রাউজান থানা পুলিশের একটি দল গরু ব্যবসায়ীকে সাথে নিয়ে রাবার বাগানে অভিযান পরিচালনা করে প্রথমে গরুবিহীন ছিনতাইকৃত ট্রাকটি রাবার বাগানের ভিতর হতে উদ্ধার করে এবং ১নং আসামীকে রাবার বাগানের ভিতর মোটরসাইকেলসহ দেখতে পেয়ে ধাওয়া দিলে আসামী তার মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। তখন পুলিশ ছিনতাই হওয়া ট্রাক এবং ১নং আসামীর ফেলে যাওয়া মোটরসাইকেল হেফাজতে গ্রহণ করে। পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে ইং ১৮/০৫/২০২৫ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় রাবার বাগানের ভিতর থেকে ছিনতাই হওয়া ০৮টি গরু উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত ঘটনায় বাদী গোলাম ছেরমত প্রকাশ রহিম (৩২), পিতা- মৃত আহমদ নবী, মাতা-কুলসুমা বেগম, সাং- পূর্ব গোমদন্ডী (কালু মীর বাড়ী), ৩নং ওয়ার্ড, বোয়ালখালী পৌরসভা, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম এর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে পলাতক ছিনতাইকারীদের বিরুদ্ধে রাউজান থানার মামলা নং- ১৩, তাং- ১৮/০৫/২০২৫খ্রি. ধারা- ৩৪১/৩৮৫/৩৯২ পেনাল কোড রুজু করা হয়। ছিনতাই ঘটনায় জড়িত আসামীদের সনাক্তকরণসহ গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।










