

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন, নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে সহায়তা তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীভাঙন, ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতায় অনেক অসহায় পরিবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছে। তারা আরও বলেন, মানবিক সহায়তা শুধু আর্থিক সহযোগিতা নয়, এটি ক্ষতিগ্রস্ত মানুষের মনে নতুন আশার আলো জাগিয়ে তোলে।এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্যোগের সময় এই ধরনের সহযোগিতা তাদের জন্য অনেক বড় সহায়তা। অনেক পরিবার ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও নতুনভাবে বসবাসের সুযোগ পাবে বলে তারা আশা প্রকাশ করেন।অনুষ্ঠান শেষে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। হাইমচরের কোনো অসহায় পরিবার যেন দুর্যোগের কারণে কষ্টে না থাকে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।





