

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সংসদের অনুমোদনে সুনামগঞ্জ জেলা ছাত্রদল-এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তারেক মিয়া, সাধারণ সম্পাদক হয়েছেন উবায়দুল ইসলাম এবং প্রচার সম্পাদক পদে মনোনীত হয়েছেন তরুণ ছাত্রনেতা মুহিত মিয়া। শনিবার (২ মে ২০২৬) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে হুঁসিয়ার আলমকে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মেজবা ও মাহবুব আহমেদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রুহুল কিরণ চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ মুমিনুর রহমান পীর শান্ত ও চয়নিকা দেবনাথ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহুল মিয়া। দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল আশা প্রকাশ করেছে, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবরে সুনামগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে পোস্ট ও শুভেচ্ছাবার্তা ছড়িয়ে পড়েছে।নবনিযুক্ত প্রচার সম্পাদক মুহিত মিয়া বলেন, দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ। ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত নতুন এই কমিটি জেলার সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ফিরিয়ে আনবে এবং ভবিষ্যতে ছাত্ররাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।










