রাজনীতি

বালিয়া ইউনিয়নে যুবদলের উদ্যোগে ৯ নং ওয়ার্ডে ধারাবাহিক গনসংযোগ ও লিপলেট বতরণ করা হয়েছে।

মোঃ হোসেন গাজীঃ
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ধারাবাহিকভাবে ধানের শীষের পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। রবিবার ২ নভেম্বর বিকালে ৯নং ওয়ার্ডে গুলিশা এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে গিয়ে নেতাকর্মীরা গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এসময় তারা জনসাধারণের মাঝে তারেক রহমানের লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রতিশ্রুতিমূলক যেই ৩১ দফা তুলে ধরেছেন তার বার্তা পৌঁছে দিচ্ছেন। এসময় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। গনসংযোগে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বালিয়া ইউনিয়ন সমন্বয়ক জুলহাস আহমেদ জুয়েল, ইউনিয়ন যুবদলের সভাপতি এজাজ তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ তালুকদার, সহ-সহসভাপতি সুমন ঢালি, রাসেল মিজি, রিয়াদ পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন তফাদার, মাসুদ মিজি, প্রচার সম্পাদক মামুন পাটওয়ারী, ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম গাজীসহ অন্যন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button