রাজনীতি

বালিয়া ও বাগাদী ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ও বাগাদী  ইউনিয়নে উঠান বৈঠক ও গণ সংযোগ করেছেন চাঁদপুর সদর ও হাইমচর -৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। সোমবার ২৬ জানুয়ারী ২০২৬ সকাল থেকে রাত পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুসল বিনিময় ও গণসংযোগ,মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা সবাই একত্রিত হয়েছি আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। ধানের শীষের জন্য সবাই মিলে একসাথে কাজ করতে হবে। ধানের শীষের জয়যুক্ত হলে ইচুলী ঘাটেরও ব্রিজটা হয়ে যাবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উন্নয়ন মূলক অনেক কিছু দৃশ্যমান দেখবেন ইনশাআল্লাহ। সবাই সকাল সাড়ে ৭টার মধ্যে ভোট কেন্দ্রে আসার এবং ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।তিনি আরো বলেন, বিগত সরকার জুলুমের কারণে দেশ থেকে পালিয়েছেন। জুলুম কারীকে আল্লাহ পছন্দ করেন না। আপনাদের ভোট আগের দিন নিয়ে গেছে এটা তো জুলুমেরই অংশ। আপনারা ভোট দিবেন এবং আত্মীয়-স্বজনদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বৃত্ত করবেন। ভোট সবাই দিবেন যাতে করে যেন ভোট মিস না হয়। এই এলাকার অনেক সমস্যা আছে। চোর বাটপাররা আগে সরকারের টাকা খেয়ে ফেলত। আগামীতে আর এ  সুযোগ দেওয়া হবে না। বাগাদী এলাকার কেউ যদি মাদক চাঁদাবাজ ও অবেধ ব্যবসার সাথে জড়িত থাকে অবশ্যই আপনারা আমাকে এসএমএস করে জানাবেন।ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সকাল ৯টায় বালিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড থেকে গণসংযোগ করেন। এরপর তিনি সকাল সাড়ে ৮টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর ইচুলী ঈদগাহ মাঠে উঠান বৈঠক, সকাল ১০টায় ১নং ওয়ার্ডের দক্ষিণ ইচুলী হাজী বাড়িতে গণসংযোগ, সকাল সোয়া ১০টায় ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডের বালিয়া ঈদগাহ ময়দানে উঠান বৈঠক, বেলা ১১টায় ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের দক্ষিণ গুলিশা মডেল একাডেমি মাঠে উঠান বৈঠক, দুপুর ১২টায় ইউনিয়নের ৪ ও ৭নং ওয়ার্ডের ফারাক্কাবাদ বাজার জামে মসজিদ মাঠে উঠান বৈঠক, দুপুর সাড়ে ১২টায় ইউনিয়নেন ৬নং ওয়ার্ডের সাপদী হাজী বাড়ির সামনে উঠান বৈঠক করেন।বিকেল ৩টায় থেকে রাত পর্যন্ত বাগাদী ইউনিয়নের গণসংযোগ করেন শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বিকেল সাড়ে ৩টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাটওয়ারী বাড়িতে উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচীর শুরু করেন। এরপর তিনি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৭২নং পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক, ৩নং ওয়ার্ডের পশ্চিম সকদী মাদানীয়া আলিম মাদ্রাসা মাঠে উঠান বৈঠক, ৯নং ওয়ার্ডের ব্রাহ্মনসাখুয়া শাহাজালাল মার্কেট সংলগ্ন উঠান বৈঠক, ৮নং ওয়ার্ডের ঢালীঘাট মধ্য বাগাদী বালুর মাঠে উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, বালিয়া ইউনিয়ন সমন্বয়ক মোহাম্মদ আলী খান, জেলা বিএনপির সদস্য গাজী মাসুদ রায়হান, বাগাদী ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই মিয়াজী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা প্রমুখ। গণসংযোগ ও উঠান বৈঠককালে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর আলম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর,বিএনপি নেতা জাকির হোসেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাঈমা মোশাররফ, সেলিনা রহমান, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউদ্দিন বাবলু,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, যুগ্ন আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম নোমান, বালিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান খান, উপদেষ্টা শুকুর মিয়াজী,মোঃ মহিউদ্দিন মিয়াজী,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য শাহাদাৎ হোসেন মারুফ, বাগাদী ইউনিয়নের সহ সভাপতি রিয়াদ উদ্দিন পাটওয়ারী,মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ সাধারন সম্পাদক মোঃ মমিন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ হোসেন,সহ দপ্তর সম্পাদক মোঃ শরীফ হাওলাদার, থানা বিএনপির সদস্য আমির হোসেন, বালিয়া ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ শেখ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান গাজী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম মিয়াজী,৬,নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মফিজ বহরদার, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তালুকদার, বালিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আহসান, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ টেলু মুন্সি, বাগাদী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মুনছুর খান, ৩নং ওয়ার্ড বিএনপির মোঃ মোবারক খান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশ্রাফ আলী, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শিমু মিয়াজী, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মনির হোসেন সহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর

Back to top button