চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন আর নেই, শোকে স্তব্ধ জনপদ।

শহিদুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের মাইজভাণ্ডার দরবার শরীফ এলাকার কৃতী সন্তান, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন আর নেই। গত ১৩ এপ্রিল দিবাগত রাত ১২টা ১ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ১৫ এপ্রিল বাদে আসর মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।সৈয়দ নাজিম উদ্দিন ছিলেন একাধারে মুক্তিযুদ্ধের সাহসী সংগঠক, সমাজ উন্নয়নের নিবেদিতপ্রাণ কর্মী এবং একজন জনদরদী নেতা। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় দেশপ্রেম, সততা ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয়রা।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের নেতৃবৃন্দ। পৃথক শোকবার্তায় সংগঠনগুলোর নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।শোকবার্তায় তারা উল্লেখ করেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে জাতি একজন সূর্যসন্তানকে হারালো। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এই বিভাগের আরও খবর

Back to top button