পটুয়াখালী

এসএসসি পরীক্ষার্থীদের পাশে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদল, শিক্ষা উপকরণ বিতরণে মানবিক উদ্যোগ।

আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদল। শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফাইল, স্কেল ও কলম বিতরণ করা হয়। আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও তাদের পাশে থাকার বার্তা দিতেই এই আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তারিকুল ইসলাম খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা নিশ্চিত করতে পারলে দেশ এগিয়ে যাবে বহুদূর। আজকের এই ছোট্ট উদ্যোগ তাদের বড় স্বপ্ন পূরণে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে তোমরা নিজেদের লক্ষ্য অর্জন করবে। আমরা সবসময় তোমাদের পাশে আছি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর মোহাম্মদ। তিনি ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। এ ধরনের আয়োজন তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং পরীক্ষার প্রস্তুতিতে ইতিবাচক প্রভাব ফেলে। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং দুমকি উপজেলা ও মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো আন্তরিকতা,উৎসাহ এবং শিক্ষার্থীদের মুখে হাসি। উল্লেখ্য, শিক্ষার্থীদের কল্যাণে এবং সমাজের উন্নয়নে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button