পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে এসএসসি পরিক্ষাথীদের মাঝে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আহসানুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম হাওলাদার ও সদস্য জসিম উদ্দিন হাওলাদার মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তারিকুল ইসলাম খান,
​অন্যান্যদের মধ্যে মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসরাত হোসেন সাহিন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল এবং দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামিম হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ী পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকেও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বলা হয়, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। অনুষ্ঠানে ছাত্রদল নেতা সাইফুল, আশরাফুল, ফয়সাল, নাহিদ, জাহিদ হোসেন জিয়া, তারিকুল, রাব্বি, তাহসিন ও রনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মাবর্তী হয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button