নির্বাচন

উত্তর আলগী ইউনিয়নকে সারা বাংলাদের আলোকিত ইউনিয় হিসেবে গড়তে চায়।

মোঃ হোসেন গাজী।।
আসন্ন উত্তর আলগী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম খলিল শামীম তিনি বলেন জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে উত্তর আলগী ইউনিয়নকে সারা বাংলাদের আলোকিত ইউনিয়ন হিসেবে গড়তে চাই এবং আমার বাবা যেভাবে আপনাদের সেবা করেছে আমি যদি নির্বাচিত হই আপনাদের সেবায় আমি সবসময় নিয়োজিত থাকবো। হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মরহুম আব্দুল রহমান মিয়াজীর সুযোগ্য ছেলে উত্তর আলগী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম খলিল শামীম এর সমর্থনের নির্বাচনীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার বিকালে ছোট লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভায় বিশিষ্ট সমাজ সেবক হাফেজ আবু তাহের মিয়াজীর সভাপতিত্বে এই মতবিনিময় মিয়াজী বাড়ির মুরুব্বিগণ ও এলাকার সম্মানিত মুরুব্বী, সুধীজন ও প্রিয় মানুষের উপস্থিতিতে এক আন্তরিক ও গঠণমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button