আন্তর্জাতিক

যাদবপুরে শর্বরী মুখার্জির জোরালো জনসংযোগ।

সমরেশ রায় কলকাতাঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় বিজেপি মনোনীত প্রার্থী শ্রীমতি শর্বরী মুখার্জি জোরদারভাবে চালিয়ে যাচ্ছেন তাঁর ভোট প্রচার ও জনসংযোগ কার্যক্রম। মঙ্গলবার (২৪ মার্চ) তিনি ১০২ নম্বর ওয়ার্ডের বাণী নিকেতন স্কুল এলাকা থেকে জনসংযোগ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে সাংগঠনিক ক্লাব, পল্লী উন্নয়ন এলাকা, বিপত্তারিণী মন্দির ও কিশোর বাহিনীসহ বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সমর্থন কামনা করেন।এর আগে, ২৩ মার্চ (সোমবার) ১০১ নম্বর ওয়ার্ডের গাঙ্গুলি বাগান থেকে প্রচার শুরু করে রায়পুর ক্লাব, ৪৫ নম্বর মোড়, পাটুলি, বাঘাযতীন হাসপাতাল ও বীরনগর দেশবন্ধু রোডসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি।প্রচারকালে শর্বরী মুখার্জি ভোটারদের উদ্দেশে বলেন, দেশ ও বাংলা বাঁচাতে সন্ত্রাসমুক্ত ও দালালমুক্ত পরিবেশ গড়তে হবে। সবাই যেন নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারেন, সে বিষয়েও সচেতন থাকতে হবে। তিনি ভোটারদের কোনো ধরনের প্ররোচনায় কান না দেওয়ার আহ্বান জানান এবং সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন। উল্লেখ্য, প্রার্থী ঘোষণার পর থেকেই যাদবপুর জুড়ে বিজেপির প্রচার কার্যক্রম জোরদার হয়েছে।দেওয়াল লিখন, পথসভা ও জনসংযোগের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে পুরোদমে। ২২ মার্চ রবীন্দ্র পল্লী সুকান্ত স্মৃতি সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনও করেন শর্বরী মুখার্জি। এদিকে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বিভিন্ন এলাকায় প্রচারের তীব্রতা বাড়ছে। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চও দেখা যাচ্ছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন।সবশেষে
,তিনি হাতজোড় করে ভোটারদের কাছে সমর্থন কামনা করে বলেন, নতুন বাংলা গড়তে পদ্ম চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।

এই বিভাগের আরও খবর

Back to top button