সাতক্ষীরা

কালিগঞ্জে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এমপি রবিউল বাশার।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত এসব উপহার একই দিন বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবুসহ কালিগঞ্জ উপজেলার বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরাও উপস্থিত ছিলেন। এ সময় নারীদের মাঝে শাড়ি এবং পুরুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button