
ডেক্স রিপোর্টঃ
জেলা প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা।সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের প্রধান দায়িত্ব। তিনি বিভেদ ভুলে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের চেয়ারম্যান ঘাটস্থ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।পোর্টালটির সম্পাদক ও চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা.শেখ মহসীনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক এস. এম. মহসিনের সঞ্চালনায় এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী নুরুল আমিন খান আকাশ। এসময় উপস্থিত ছিলেন, বহুল প্রচারিত স্হানীয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবর এর বার্তা সম্পাদক আহাম্মদ উল্লাহ, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর সময়-এর প্রকাশক মোঃ এরশাদ খান, সাধারণ সম্পাদক আশিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মতলব টুডে এর সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন রানা, চাঁদপুর নারী উদ্যোক্তা তৈরির কারখানা, চাঁদপুরের প্রথম নারী বেইজসংগঠন বিজয়ীর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান সহ তার সহযোদ্ধাগণ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপু চৌধুরী, দৈনিক ইলশেপাড় পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ রানা, বিডি মেঘনা নিউজ ২৪-এর সম্পাদক ও প্রকাশক এবং অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস. এম. পারভেজ, দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল ইসলাম মন্টু এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল বি. এম. মোস্তফা কামাল। এসময় স্থানীয় সাংবাদিক,বিডিসিএন ২৪ এর উপদেষ্টা সহযোগী অধ্যাপক ডাঃ আশরাফ আলী, ১৫ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কমিশনার আব্দুল মালেক, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন খান আকাশ, দৈনিক চাঁদপুর সময়-এর প্রধান সম্পাদক এম. ফরিদুল ইসলাম উকিল, মাই টিভির জেলা প্রতিনিধি মনোয়ার কানন, এশিয়া টিভির জেলা প্রতিনিধি বিশিষ্ট উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদুল ইসলাম ভূঁইয়া, জি নিউজ টিভির সম্পাদক আব্দুল গাফফার মাস্টার, দৈনিক চাঁদপুর জমিন-এর যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলম, বিডিসিএন ২৪ এর সাবএডিটর ইমরান হক বাপ্পি, বিডি কারেন্ট নিউজ ২৪-এর অ্যাডমিন আব্দুল কাদির, পরিচালক মনির মিয়াজী, খোকন পাটোয়ারী, স্বপন পাটোয়ারী,ডাক্তার নুরুল আমিন, শুধু যন্ত্রের মধ্যে আব্দুল আলীম মিয়াজী, সাবেক সিবিএ নেতা ইব্রাহিম মিয়া, ব্যাটালিয়ন পুলিশ আব্দুল গাফফার খান, মোঃ বায়েজিদ, চেয়ারম্যান ঘাট ব্যবসায়ী সমিতির নেতা মোঃ ইমরান হোসেন, তালহা জুবায়ের, মোহাম্মদ রাব্বি ঢালী, আরিয়ান নুরুল্লাহ ও নতুন গণমাধ্যম কর্মী হিসেবে নিয়োগ পাওয়া রাসেল খান ও আরমান আমীরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা মাহে রমজানের শিক্ষা তুলে ধরে সত্যনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।










