

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রত্যন্ত গ্রামবাংলার বাগানে পথে-ঘাটে, আঙিনায় ও পুকুরপাড়ে এখন আমের গাছের মুকুলে মুকুলে অপরূপ সাজ। হালকা রোদ আর মিঠে বাতাসে দুলছে ফুলের থোকা। চারদিকে ছড়িয়ে পড়েছে মিষ্টি সুবাস। মনে হয়, আমের ফুলই যেন বসন্তকে হাতছানি দিয়ে ডেকে আনছে। সাধারণত জানুয়ারির শেষ ভাগ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আম গাছে ফুল ফোটে। এই সময়টায় মৌমাছির আনাগোনা বেড়ে যায় ফুলে ফুলে তাদের ব্যস্ততা, শুরু হয় প্রাকৃতিক পরাগায়ন।
প্রকৃতি ও পরিশ্রমের এই মেলবন্ধনই ফলনকে করে তোলে আশাব্যঞ্জক। গ্রামবাংলার ঘর-আঙিনায় শোভা বাড়াতে অনেকেই শখ করে আমের চারা লাগান। কেউ কেউ আবার বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন। উন্নত জাতের মধ্যে, বম বায়’ হারিভাংগা,উল্লেখযোগ্য মৌসুমে সাধারণ আমের দাম কেজিতে ৬০-৮০ টাকা পর্যন্ত মূল পাওয়া যায় বাজার ভালো থাকলে এটি লাভজনক ফসল এমনটাই জানালেন ঘিওর উপজেলার চাষি মোঃ আবুল হোসেন ও আওয়াল। তাঁদের আশা, অনুকূল আবহাওয়া থাকলে এবার ফলনও হবে ভালো। আমে রয়েছে ভিটামিন এ ও সি-সহ নানা পুষ্টিগুণ। তবে পুষ্টির কথা ছাপিয়ে এই মুহূর্তে বেশি আলোচিত তার সৌন্দর্য ছোট ছোট শিশুরা আমের ফুল কানে বা চুলে গুঁজে নেয়। গ্রামবাংলা যেন সাজে সাদা-হালকা সবুজ অলংকার।ফুলে ভরা আম গাছের দিকে তাকালে মনে হয় প্রকৃতি তার নিজস্ব ক্যানভাসে এঁকে দিয়েছে স্বপ্নের ছবি। সুবাসে মোহিত ঘিওর উপজেলা। বসন্ত যেন ঠিক আমের ফুলের ডাল ছুঁয়েই পথ খুঁজে নেয়। একবার চোখ বুলালে মন চায় বারবার ফিরে এসে এই রূপসুধা আস্বাদন করতে।










