রাজশাহী

নগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল-সহ তিন মাদক কারবারী গ্রেফতার।

মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহীঃ
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে তিনজন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: নগরীর মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৭), কাটাখালী থানার মাসকাটাদিঘী পূর্বপাড়া গ্রামের মৃত সাদেক কসাইয়ের ছেলে মোঃ তারেক (৩২) ও মোঃ উজ্জল আলী (২৮)শনিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি বলেন, মঙ্গলবার মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তিনজন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রফিকুল ইসলামের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৯টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা চলমান রয়েছে।এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button