বগুড়া

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ।

এম.এ আরিফ চৌধুরীঃ
প্রবাসী সাংবাদিকদের অধিকার, রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণ ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ফলপ্রসূ আলোচনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব–এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রবাসী সাংবাদিকদের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, প্রবাসী কল্যাণ সংক্রান্ত সরকারি কার্যক্রম এবং বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়। প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতি খান সেলিম রহমান বলেন,প্রবাসে
কর্মরত বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তাই তাঁদের কল্যাণ নিশ্চিত করতে সরকার ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।” তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীদের সঠিক তথ্যপ্রাপ্তি, আইনি সহায়তা এবং প্রবাস জীবনে উদ্ভূত বিভিন্ন জটিলতা নিরসনে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি প্রবাসী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। “প্রবাসীরা দেশের রেমিট্যান্স যোদ্ধা” প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন,প্রবাসীরা দেশের রেমিট্যান্স যোদ্ধা। তাঁদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।” তিনি জানান, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষা, দক্ষতা উন্নয়ন, আইনগত সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—সচেতনতা সৃষ্টি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরা এবং ইতিবাচক উদ্যোগ প্রচারের মাধ্যমে। প্রবাসীদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন সেবা ও কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত কাম্য বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ, সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ প্রবাসী কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যভিত্তিক সাংবাদিকতা শক্তিশালী করতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎটি প্রবাসী কল্যাণ সংক্রান্ত বিষয়গুলোতে সরকার ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button