

নাজমুল হাসান স্টাফ রিপোর্টারঃ
বগুড়া-৫ (ধুনট–শেরপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের কান্তনগর বাজারে গণসংযোগ মিসিল ও পথসভায় তিনি এসব কথা বলেন। আলহাজ্ব দবিবুর রহমান বলেন, ব্যবসা মানুষের রিজিকের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম ঘোষণা করেছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, রিজিকের ৯০ ভাগ ব্যবসার মধ্যে নিহিত। অথচ বর্তমানে চাঁদাবাজি, গুদামজাতকরণ ও মধ্যস্বত্বভোগীদের কারণে ব্যবসায়ী ও ভোক্তা—উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্যবসায়ীদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হবে এবং চাঁদাবাজমুক্ত নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করা হবে। এ সময় তিনি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সামাজিকভাবে প্রত্যাখ্যান এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবসা ও জনস্বার্থ রক্ষায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জান।এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা জামায়াতে ইসলামী সরকারি সেক্রেটারি আব্দুল ওহাব, ফিরোজ আহমেদ, কালের পাড়া ইউনিয়ন জামায়াত ইসলামী আমীর আবুল কাশেম সেক্রেটারি লুৎফর রহমা’নসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।










