

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ডিএনসি বাজারে ডাকাতিয়া নদীর পারে বিভিন্ন সিমেন্ট কোম্পানির সাথে ব্যাবসা করে আসছে ঐ ইউনিয়নের আবদুল্লাহ আল হাবিব। গত দুইদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আইডি থেকে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলামিন হোসেন রাজুকে জড়িয়ে আবদুল্লাহ আল হাবিবের কাছে চাঁদা চেয়েছেন মর্মে একটি বাকবিতণ্ডার ভিডিও ছড়ানো হয়।যা দেখে এলাকাবাসী ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বুধবার ২৫ ফেব্রুয়ারি সরজমিনে গিয়ে খোঁজ নিলে শ্রমিকরা জানান, আল আমিন রাজু এই ইউনিয়নের শ্রমিক নেতা। শ্রমিকদের কল্যাণে বিপদে আপদে তিনি সবসময় ছুটে আসেন। তার বিরুদ্ধে যে চাঁদাবাজের অভিযোগ তুলেছেন সেটি মিথ্যা এবং ভিত্তিহীন। মনির নামে এক শ্রমিক জানান, আমি হাবিবের ঘাটে শ্রমিক হিসেবে কাজ করতাম সেখানে আমার খাওয়া-দাওয়ার সমস্যা হওয়ায় আমি কাজ ছেড়ে দেই। সেখানে কাজ না করায় নির্বাচনের পরে আমার সাথে হাবিবের সাথে বাক বিতন্ডা হয় এবং সে আমাকে হুমকি-ধমকি প্রদান করে। সে কারণেই শ্রমিক দল নেতা আল আমিন রাজু ভাই বিষয়টির নিয়ে তার সাথে কথা বলেন তবে তিনি সেখানে কোন চাঁদা দাবি করেননি।এ বিষয়ে ঘাট মালিক আবদুল্লাহ আল হাবিব জানান, আলামিনের সাথে আমার অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে। তবে কিছু মানুষ এটাকে বাড়িয়ে চাঁদাবাজির ইস্যু তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করেছেন। তবে আল-আমিন রাজু আমার কাছ থেকে কোন চাঁদা দাবি করেননি। এ বিষয়ে কেহ বিভ্রান্তি হবেন না।










