

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের অন্যতম উন্নয়ন সংস্থা প্রত্যয় গ্রুপ এর নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এর বড় ভাই মোঃ শহিদুল ইসলাম (৫০) শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজীউন তার জানাজার নামাজ বাদ জুম্মা, ভদ্রখালী পশ্চিমপাড়া জামে মসজিদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। জানা গেছে শহিদুল ইসলাম গত ১০ ফেব্রুয়ারী কৃষিকাজ করার সময় কাঁচের টুকরোয় পা কেটে যায়। স্থানীয় পর্যায়ে চিকিৎসা করে সুস্থ না হওয়ায় সাতক্ষীরা জেলা শহরে বেসরকারি চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।কালিগঞ্জ প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এর বড় ভাই শহিদুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ সহ কালিগঞ্জ উপজেলা জামায়াতের কর্মী ও নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন সহ রুহের মাগফেরাত কামনা করেছেন।










