

স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজের একমাত্র মেয়ে জামাই রাকিবুল কবির রাজু (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোর ৫টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ব্যবসায়িক কাজ শেষে ঢাকা থেকে শ্বশুরবাড়ি দক্ষিণ বেজোড়ায় আসেন রাজু। খাওয়া-দাওয়া শেষে রাত ২টা ৩০ মিনিটের দিকে স্ত্রী-সন্তানদের সঙ্গে শয়নকক্ষে অবস্থানকালে হঠাৎ বমি শুরু করেন এবং মুহূর্তেই জ্ঞান হারান। পরে দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই অবুঝ শিশু সন্তান, বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি চিকিৎসা সরঞ্জাম ও হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।শুক্রবার সকাল ৭টায় তার মরদেহ শ্বশুরবাড়ি প্রজন্ম নিবাস দক্ষিণ বেজোড়ায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সকাল ৯টায় স্থানীয় বেজোড়া দক্ষিণ পাড়া মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ তার পৈত্রিক নিবাস জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার খন্দকার তলা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।অপরদিকে রাজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুল আলম। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।










