রাজনীতি

রাজশাহী থেকে মন্ত্রী হচ্ছেন মিজানুর রহমান মিনু।

মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহীঃ
রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন।মিজানুর রহমান মিনু মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র হন। টানা ১৭ বছর তিনি মেয়র ছিলেন। মেয়র থাকা অবস্থায় ২০০১ সালে তিনি রাজশাহী সদর আসনের সংসদ সদস্যও হন।এবার তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকালে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। নতুন সরকারে তিনি পূর্ণ মন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

Back to top button