সাতক্ষীরা

কালিগঞ্জে চোরচালান প্রতিরোধ ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আফজাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রামডাক্তার মিলন কুমার ঘোষ, ছাত্র সমন্বয়ক আমির হামজা, শেখ রাকিব প্রমুখ। সভায় উপজেলা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে জনপ্রতিনিধিদের তদারকি বৃদ্ধি, চায়ের দোকানে ক্যারাম বোর্ড বন্ধ, ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকদের পরিচয়পত্র রাখা, এলপিজি গ্যাস সিলিন্ডারে মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ রাখার ব্যবস্থা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিতকরণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button