সাতক্ষীরা

কালিগঞ্জে বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের সংগীত চারুকলা ও নৃত্য বিভাগে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদ-এর উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষের সংগীত,চারুকলা ও নৃত্য বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি-২০২৬) সকাল ১০ টায় বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ পরীক্ষা শুরু হয়।এবারের বার্ষিক পরীক্ষায় তিনটি বিভাগ মিলিয়ে মোট ৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধান করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সাতক্ষীরা জেলা শাখা। পরীক্ষার বিভিন্ন ধাপে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা, সৃজনশীলতা ও শৈল্পিক উপস্থাপনার মান যাচাই করা হয়। পরীক্ষা কার্যক্রমে উপস্থিত থেকে দিকনির্দেশনা ও তদারকি করেন সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক বাবু শুভেন্দু সরকার এবং অফিস সহকারী প্রবাল সানা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুর লুৎফার রহমান, সহ-সভাপতি রিনা বৈদ্য, সাধারণ সম্পাদক মৃন্ময় সরদার মধু, সংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরদার, সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত সরদার এবং অফিস সহকারী নন্দন মন্ডল। আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের ‘খ’ শাখার প্রশিক্ষক পঙ্কজ সরকার ও গোপাল ঘোষ,চারুকলা বিভাগের প্রশিক্ষক অরূপ মন্ডল, নৃত্য বিভাগের প্রশিক্ষক প্রীতি মন্ডল। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী অভিজিৎ সরদার ও তুষার সরদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।এ সময় বক্তারা বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষের মননশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামবাংলায় সংগীত, নৃত্য ও চারুকলার ধারাবাহিক প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভা বিকাশে বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদ যে ভূমিকা রেখে চলেছে, তা প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ লক্ষ্য করা যায়। সফল আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button