অভিযোগ

যশোরের ধর্মতলায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে টাকা নেয়ার অভিযোগ।

ইব্রাহিম হোসেন যশোরঃ
যশোর শহরে মাংশ ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন, সেই টাকা না দেয়ায় মাংস ব্যাবসায়ীকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে শহরের ধর্মতলা কাঁচাবাজারে। আহত ব্যবসায়ী নজরুল ইসলাম (৪২) ওরফে কসাই নজরুল খোলাডাঙ্গা গাজীপাড়ার মৃত গণি মিয়ার ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযোগ উঠেছে খোলাডাঙ্গা গাজীপাড়ার মৃত গণি গাজীর ছেলে মহুরি মাসুদুর রহমান টিটু গাজী তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। না দেওয়ায় তিনি প্রকাশ্যেই এ কাজ করেছেন।আহত নজরুল জানান ,মহুরি মাসুদুর রহমান টিটু গাজী প্রায় তার দোকানে আসেন। এরপর বলেন, কাকা এক কেজী মাংশ দে, একটু পরে টাকা দিয়ে যাচ্ছি। এরপর আর টাকা দেয় না। এভাবে প্রতিনিয়ত করতে থাকে। এক পর্যায় তিনি মাংশ দেয়া বন্ধ করে দেন। যা নিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায় ৪/৫ দিন আগে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন মাসুদুর। যদি টাকা না দেয় তাহলে আমাকে ব্যবসা করতে দেবেনা বলে হুমকি দেয়া হয়। এর মধ্যে শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে ধর্মতলা কাঁচাবাজারের তার নিজস্ব দোকান মা-বাবার দোয়া মিট হাউজের সামনে দাড়িয়ে ছিলেন নজরুল ইসলাম ওরফে কসাই নজরুল। এ সময় মোটরসাইকেলে মাসুদুর এসে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় মাসুদুর তার মোটরসাইকেল দিয়ে প্রথমে নজরুল ইসলামের পিছনে ধাক্কা দেয়। তিনি ড্রেনের মধ্যে পড়ে যান। এরপর তাকে ধরে বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মারেন মাসুদুর রহমান টিটু গাজী। তার কাছে থাকা ব্যবসার ৮৭ হাজার ৪৩২ টাকা নিয়ে চলে যায় টিটু গাজী। যাওয়ার সময় বলে যায় কাকা বাকি টাকা রেডি রাখিস। পরে স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, হাসপাতালে পুলিশ ভিকটিমের সঙ্গে কথা বলেছে, একই সঙ্গে ঘটনাস্থলও পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

এই বিভাগের আরও খবর

Back to top button