লক্ষ্মীপুর

বিল্লাল মিশরীর পরিবারের পাশে ওসি শাহিন মিয়া, হত্যাকারীদের শাস্তির আশ্বাস।

একরাম হোসেন রায়পুর প্রতিনিধি:
রায়পুর থানার সম্মানিত অফিসার ইনচার্জ
শাহিন মিয়া আজ সোমবার (৯ মার্চ) ৬ নং কেরোয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নিহত বিল্লাল মিশরীর পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে উপস্থিত হন। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে গভীর সমবেদনা জানান এবং তাদেরকে আশ্বস্ত করেন যে, বিল্লাল মিশরীর হত্যাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ওসি শাহিন মিয়া স্যার আরও জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত জোরদার করেছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীও উপস্থিত ছিলেন এবং তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিল্লাল মিশরীর অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে অপরাধীরা শিগগিরই ধরা পড়বে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button