রাজনীতি

ভোমরা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন সম্পন্ন হয়েছে।

জি এম রাজু আহমেদ স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার ১৭ অক্টোবর বিকাল ৩ টা থেকে বিকাল ৬ টা পযর্ন্ত বিরামহীন ভাবে ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ে দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা-২ এর সাংগঠনিক টিম প্রধান ড.মোঃ মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান ও জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ। ভোট গননা শেষে নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে সাহানুর রহমান, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে সাবেক ইউপি সদস্য বজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে আমিরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

Back to top button