রাজনীতি

চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নে ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল বিকাল ৩ টায় কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) কে.এম নজরুল ইসলাম নজু খান। রামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জুলহাস বেপারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাউসার হোসাইন পাটওয়ারীর সঞ্চলনায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আঃ মান্নান খান কাজল, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ জুলহাস জুয়েল, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তালিম হোসেন পাটওয়ারী, সিনিয়র সহ সভাপতি তারেক হোসেন বিপ্লব, সাধারন সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ, যুগ্ন সাধারণ সম্পাদক আঃ কাদির মিজি, সাংগঠনিক সম্পাদক মানিক মুন্সী, সদর উপজেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল তফাদার,সাদ্দাম বেপারী, সাংগঠনিক সম্পাদক কাউছার শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহবুব আলম, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক দুলাল পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী, সিনিয়র সহ সভাপতি ইয়াছিন,এছাড়া আরো উপস্থিত ছিলেন-১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক বেপারী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মুন্সী, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি খোরশেদ আলম মুন্সী,সাধারণ সম্পাদক জামাল হোসেন বেপারী সহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button