অপরাধ

যশোরের পুলেরহাট বাজারে গ্রাম্য ডাঃ শেখ সাইফুল এর বিরুদ্ধে চিকিৎসা সেবার অনিয়মের অভিযোগ।

অনুসন্ধানের প্রথম পর্বঃ
যশোর সদর উপজেলার পুলেরহাট বাজার মন্ডলগাতি রোড সংলগ্নে গ্রাম্য ডাক্তার শেখ সাইফুল ইসলাম,আর, এম, পি, ঢাকা,এল,এম,এফ যশোর ডাঃ শেখ সাইফুল ইসলাম এর বিরুদ্ধে চিকিৎসা সেবার অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আজ (৫ই মে) সোমবার বেলা ১২ টার দিকে জাগ্রত জনতার অনুসন্ধান টিমের সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে গ্রাম্য ডাঃ শেখ সাইফুল ইসলাম নিজে শিকার করেন সে দীর্ঘদিন যাবত এই দুই ইনজেকশন রোগীদের দেহে পুশ করে আসছেন এতে রোগীদের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। একজন গ্রাম্য ডাক্তার হয়ে মানুষের সাথে প্রতারণা করছে তিনি রোগী আসার সাথে সাথে ডেক্সামেথাসন ও রেনামাইসিন ইনজেকশন পুশ করে থাকেন। এই দুই ইনজেকশন পুশ করেন, রোগীদের মানবদেহে এবং যেখানে এই ইনজেকশন পুশ করেন সেই জায়গায় আস্তে আস্তে ফোট হয় তার কিছু দিন পরে বড় ধরনের ঘা হয়ে ইনফেকশনে রুপ ধারণ করে, যে কোন ব্যাথার জন্য রোগী গেলেই সাথে সাথে এই দুই ইনজেকশন পুশ করেন তিনি। অনুসন্ধানকে একজন ভুক্তভোগী রোগীর স্বামী বলেন আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে আমি নিজে সাইফুল ডাক্তারের কাছে নিয়ে য়ায় সে আমার স্ত্রীকে দেখে দুইটা ইনজেকশন হাতে দেয় এবং কিছু এন্টিবায়োটিক ঔষধ দিয়ে দেয় বলে এই ঔষধ খেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু এই ধোঁকাবাজ ডাক্তার আমার স্ত্রীকে যে ঔষধ দিয়েছিল সেই ঔষধ খেয়ে ৩ দিন পর আরো অসুস্থ হয়ে পড়েন তখন ইমারজেন্সি ভাবে আমি আমার স্ত্রীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি, ভর্তির পরের দিন হাসপাতালের ডাক্তার দেখে কিছু টেস্ট করাতে বলেন টেস্ট করে রিপোর্ট ডাক্তার কে দেখালে ওই ডাক্তার বলেন আপনার স্ত্রীকে এখানে আনার আগে কোন ডাক্তারের কাছ থেকে ঔষধ খাইয়েছিলেন। তখন ওই রোগীর ভুক্তভোগী বলেন পুলেরহাটের গ্রাম্য সাইফুল ডাক্তারকে দেখিয়েছিলাম তার ঔষধ খাওয়ানোর পর থেকেই আমার স্ত্রী অনেক অসুস্থ হয়ে পড়েন যখন বেশি অসুস্থ হয়ে যান তখন সাথে সাথে হাসপাতালে ভর্তি করেছি, তখন হাসপাতালের ডাক্তার বলে আপনি যে ঔষধ এতো দিন ধরে রোগীকে খাওয়ায় আসছেন সেই ঔষধ ঠিক ছিল না। এবং ওই ডাক্তার সঠিক ভাবে ঔষধ দিতে পারেনি তাই আপনার স্ত্রী বেশি অসুস্থ হয়ে পড়েছে। তিনি বলেন হাসপাতালে ভর্তির কয়েক দিন পর চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রী মারা যায়। আমি গরীব মানুষ দ্বিধায় ভয়ে তার বিষয় কাউকে বলতে পারিনি একজন গ্রাম্য চিকিৎসকের এই ধরনের ইনজেকশন পুশ করার কোন নিয়ম নেই তার পরেও সে রোগীদের ইনজেকশন পুশ করেন। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে এই গ্রাম্য ডাক্তার শেখ সাইফুল ইসলাম রোগীদের দেহে ইনজেকশন পুশ করেন। এবং পলিপাসের যে সকল রোগীরা চিকিৎসার জন্য আসেন তাদের কে বোকা বানিয়ে প্রতারণা করে পানি ও ইয়াসিড দিয়ে পলিপাসের চিকিৎসা করেন। গ্রামের সরল সোজা মানুষদের বোকা বানিয়ে যাচ্ছে দিনের পর দিন, সিভিল সার্জন থেকে এই পর্যন্ত গ্রাম্য এই ধরনের ডাক্তারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার বিষয়ে জানা যায়নি। এবং
কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন নাই বলে তথ্যে উঠে এসেছে। আরেক ভুক্তভোগী বলেন তার হাতে ইনজেকশন পুশ করার কিছু দিন পর থেকে ওই হাতে ঘা হতে শুরু করে আস্তে আস্তে হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায় পরে ওই রোগী ঢাকা যেয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসা নিয়ে ভালো হন। ডাঃ মোঃ মাসুদ রানা যশোর সিভিল সার্জন বলেন এই বিষয় আমার জানা ছিল না আপনারা বিষয়টি জানালেন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে তিনি সাংবাদিকদের আরো বলেন আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন।

এই বিভাগের আরও খবর

Back to top button