সাতক্ষীরায় ঔষধ ও কসমেটিকস্ আইন ২০২৩ ও এন্টিবায়োটিক এর অপব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।


শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ ও এন্টিবায়েটিক এর অপব্যবহার বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০ টায় বিসিডিএস ভবনের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা বিসিডিএস এর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলীর সভাপতিত্বে ও জেলা সদস্য মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক সুকর্ণ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর সাতক্ষীরার ঔষধ পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন।অনুষ্ঠানের সভাপতি ও জেলা সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী তার স্বাগত বক্তব্যে এন্টিবায়োটিক এর অপব্যবহার বিষয়ক ও সমিতির বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে জঙ্গি নাটক সাজিয়ে যে ঘৃণ অবস্থা সৃষ্টি করে ছিল, সেই কার্যক্রম পরিচালনা করে ঔষধ ব্যবসায়ীদের সমাজিক ভাবে হেও প্রতিপন্ন না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনিত অনুরোধ জানান। তিনি সমিতির ঘোষিত নকল ভেজাল নিম্নমান মেয়াদ উত্তীর্ণ ফিজিসিয়ান স্যাম্পল সহ সব ধরনের অবৈধ ঔষধ ক্রয়বিক্রয় বর্জন করা ও সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় কার্যক্রম মেনে চলার নিদর্শনা প্রদান করেন। প্রধান অতিথি ঔষধ প্রশাসন অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক সুকর্ণ আহমেদ বলেন, নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগেকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলার ঔষধ ব্যবসায়ীদের সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ম অনুযায়ী যতটুকু সমস্যা আছে অতি দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ প্রদান করেন। ফড়িয়া এবং মিডফোর্ড থেকে ওষুধ না কিনে সরাসরি কোম্পানি থেকে ওষুধ ক্রয় করে ইনভয়েস সংরক্ষণ করার জন্য পরামর্শ দেন। গ্রাহকের স্বাস্থ্যের কথা সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান। এসময় তিনি বিসিডিএস সাতক্ষীরা জেলা অনুমোদিত সকল উপজেলার কার্যকরী কমিটির সকলকে পরিচয় করান ও শুভেচ্ছা প্রদান করেন। বিশেষ অতিথি ঔষধ প্রশাসন অধিদপ্তর সাতক্ষীরার ঔষধ পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন বলেন, প্রত্যেক ওষুধ ব্যবসায়ীকে অবশ্যই লাইসেন্সধারী হতে হবে। লাইসেন্স উল্লেখিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ আলাদা করে নির্ধারিত বক্সে বিক্রয়ের জন্য নয় লিখে রাখতে হবে। নিবন্ধন নেই এমন ওষুধ বিক্রি করা যাবে না। এছাড়া প্রেসক্রিপশন অনুযায়ী এন্টিবায়োটিক ঔষুধ বিক্রি এবং রেজিস্ট্রার মেইনটেইন করতে হবে। ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা যাবে না। নির্ধারিত তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ করতে হবে।এসময় আরো বক্তব্যে রাখেন, ঔষধ কোম্পানীর এক্সিকিউটিভ ফোরামের সভাপতি মোখলেসুর রহমান, সাতক্ষীরা জেলা বিসিডিএস এর সিনিয়র সহ-সভাপতি শেখ আমিনুল ইসলাম, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, শ্যামনগর উপজেলা সভাপতি হাফেজ শহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা সভাপতি মোঃ মনিরুজ্জামান, দেবহাটা উপজেলা সভাপতি দেব কুমার, তালা উপজেলা সভাপতি আনিসুর রহমান, কালিগঞ্জ উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম, কলারোয়া উপজেলা সভাপতি কাজী শামছুর রহমান ও পাটকেলঘাট থানা শাখার সহ সভাপতি সাইদুল আলম বাবলু। এসময় কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা সহ সকল উপজেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।










