সাতক্ষীরা

কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।” আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদকে সামনে রেখে ৮অক্টোবর বুধবার সকাল ৯ টা ৩০ মিনিটে প্রথমে একটি র‍্যালি বাহির হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তীর সভাপতিত্বে মাসুম বিল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেননি নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা মিনা ,দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় কালিগঞ্জ ব্যুরো সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, উপজেলা প্রতিনিধি এস এম আব্দুল্লাহ বাচ্চু, মোহাম্মদ শের আলী, কনিকা সরকার, মিশন মহিলা সংস্থার চেয়ারপারসন ছকিনা পারভীন,শেখ আব্দুল্লাহ, মহিলা বিষয় কর্মকর্তা অফিসের সুপারভাইজার জয়দেব দত্ত, মনিরা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা বৃন্দ ও ছোট ছোট কন্যা শিশু উপস্থিত ছিল। প্রধান অতিথি সকল অতিথিবৃন্দ ও ছোট্ট কন্যা শিশু সোনামণিদের মুখে কথোপকথনের উপর উক্ত দিবসের তাৎপর্য ব্যাখ্যা তুলে ধরেন। তিনি তার বক্তব্যে বলেন পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার আনি আছে নারী অর্ধেক তার নর। পরিবারে কন্যা শিশুদের প্রতি যেন কোন রকম বৈষম্য না সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। শিশু কন্য বলে দামিয়ে রাখা যাবে না। আজ দেখেন সাতক্ষীরা জেলার চার চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তা নারী।আমাদের পারিবারিক সামাজিক ও ধর্মীয় চেতনা বোধের উর্ধ্বে থেকে নারীরা কিন্তু স্বাবলম্বী হিসেবে পূর্বের তুলনায় বহু গুনে এগিয়ে চলেছে।এ ধারাবাহিকতা ধরে রাখলে হয়তো একদিন এই দিবস পালন করার জন্য আর প্রয়োজন হবে না। কন্যা শিশুদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্যে মানুষকে সচেতনতার জন্য আমরা হয়তোবা এই দিবস পালন করে থাকি।আমাদের সমাজে কন্যা শিশুরা যেন কোনরকম বৈষম্যের স্বীকার না হয় সেদিকে আমাদের সকলকে সজাগ থাকার প্রয়োজন আছে। ছবিঃ কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

এই বিভাগের আরও খবর

Back to top button